1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

সাকিবের মাথায় বলের আঘাত!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর আগেই দলে বড়সড় ঝাঁকুনি দিতে চাইছে বিসিবি। অধিনায়ক পাল্টানোর পর হেড কোচকেও সরিয়ে দেওয়া হয়েছে। উড়িয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট পরামর্শক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।

এদিকে শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে চলছে এ খেলা।

১৭ সদস্যের স্কোয়াডের সবাই লাল ও সবুজ এ দুই ভাগে ভাগ হয়ে মাঠে নেমেছেন। যেখানে লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সবুজ দলের আফিফ হোসেন ধ্রুব। দুই দলে যোগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটার।

গা গরমের ম্যাচে বিরাট বিপদেই পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রস্তুতি নিতেই পণ্ড হতে চলেছিল সব আয়োজন।

ম্যাচে মাথায় বলের আঘাত লাগে এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান সাকিব। তবে ভাগ্যক্রমে আঘাতটি গুরুতর ছিল না। পরে ফের নামেন ব্যাট হাতে। অপরাজিত থাকেন ৩৮ রানে। অর্থাৎ দুবার ব্যাটিং করে সাকিব করেন ৫৫ রান।

বিজয় দুবার ব্যাটিং করে করেছেন ২১ রান। প্রথমবারে ৪ দ্বিতীয়বারে করেছেন ১৭। মাহমুদউল্লাহ রিয়াদ ১২, মুশফিকুর রহিম ২২ রান করে আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ রান। লাল দলের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট।

৭ উইকেট হারিয়ে আফিফের সবুজ দলকে ১৬৫ চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছে সাকিবের দল। ১৬৬ রানের তাড়ায় ব্যাট করছে আফিফের দল।

লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী, সাইফউদ্দিন, আল আমিন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।

সবুজ দল: আফিফ হোসেন, মোহাম্মদ রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ আহমেদ তামিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানজিম সাকিব, আশফাকুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com