1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সাকিবের আত্মত্যাগে মুগ্ধ বিসিবি সভাপতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের যাওয়া নিয়ে কম নাটক হয়নি। শেষ পর্যন্ত তিনি গেলেন এবং প্রথম ওয়ানডেতে ম্যাচসেরা পারফর্মও করলেন।

ক্রিকেটের যেকোনো সমস্যায় সাকিব আল হাসানের পাশে থাকতে দেখা গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।

তবে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই খবর পেলেন পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু দেশে না ফিরে ওয়ানডে সিরিজ শেষ করেই আসবেন তিনি।

পরিবারের সদস্যদের অসুস্থতার কথা শুনে অবশ্য বিসিবি থেকে বলা হয়েছে সাকিব চাইলেই আসতে পারবেন। কিন্তু সাকিব নিজেই সিদ্ধান্ত নিলেন, তিনি সিরিজ শেষ করবেন।

এ ব্যাপারে বিসিবি সভাপতি পাপন জানান, সাকিবকে সবসময় বিসিবি সবুজ সংকেত দিয়ে রেখেছে। পরিবার গুরুত্বপূর্ণ। সাকিব চাইলেই দেশে ফিরতে পারবেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের আগেই বলেছিল যে, ওর পরিবার অসুস্থ। আমি ওকে বলেছি যে, ও আসতে পারে (দেশে)। পরিবার গুরুত্বপূর্ণ।

পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে তখন চলে আসতে পারে। তখন ও বলেছিল যে, দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে। তো দ্বিতীয় ওয়ানডের পর বলল যে, আমি চলে আসছি। বললাম, আস। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিল। তারপর আবার কাল ফোন করে বলল, না আমি তৃতীয় ওয়ানডে খেলে আসব। ‘

পরিবারের সদস্যরা অসুস্থ থাকার পরও দেশের জন্য খেলে যাওয়ার এই মানসিকতার উচ্ছসিত প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘ওকে আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি। সে যে কোনো সময় আসতে পারে। সে যে খেলছে, আমি বলব যে, এটা আমাদের জন্য বিরাট ব্যাপার। ও সেক্রিফাইস করছে, এতে কোনো সন্দেহ নেই। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com