1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সাকিবকে কাছে পেয়ে আপ্লুত ‘মানিকে মাগে হিতে’র গায়িকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘মানিকে মাগে হিতে’ শিরোনামের একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান শ্রীলঙ্কান এক গায়িকা। যার নাম ইয়োহানি ডি সিলভা। সিংহলি ভাষায় এই গানটি গেয়ে উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

মাত্র ১৮ বছর বয়সী এই তরুণী এবার দেখা করলেন বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন টাইগার এই ক্রিকেটার। যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছিলেন ইয়োহানি।

বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কাছে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। সাকিবের সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন ভাইরাল এই সংগীত শিল্পী।

সাকিবের সঙ্গে সময়টা দারুণ কেটেছে ইয়োহানির। ‘সিংগিং চ্যালেঞ্জ’ নামের একটি গেম শোতে বাংলাদেশ দলের অধিনায়ককে গান গাওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

তবে কোন গানটি গাইতে বলা হয়েছে সেটা এখনও জানা যায়নি। খুব শীঘ্রই সাকিব-ইয়োহানির ওই মুহুর্তের ভিডিও এলপিএলের ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ইয়োহানি ডি সিলভা জন্মসূত্রে শ্রীলংকান। তিনি গান লেখেন, সুর করেন ও কণ্ঠ দেন। নিয়মিত স্টেজ শো করেন। এর আগে তার গাওয়া আরেকটি গান ভাইরাল হয় ফেসবুকে।

তবে অনেক আগে থেকে ইউটিউবে জনপ্রিয় ইয়োহানি। তার বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন। স্থানীয় বাদ্যযন্ত্র রফতানি করেন অন্য দেশে।

‘মানিকে মাগে হিতে’ গানটি তাকে নিজের দেশের বাইরেও তারকাখ্যাতি এনে দেয়। শ্রীলংকায় এখন তাকে ‘র‌্যাপ প্রিন্সেস’ বলা হয়। ইউটিউবেও তার সাবস্ক্রিবশন সংখ্যাও আকাশচুম্বী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com