1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

সাইবার মামলায় মৌলভীবাজারের সাংবাদিক মশাহিদ আহমদ কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারে এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনাল সাংবাদিক মশাহিদ আহমদ এর জামিন না মন্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঐ ঘটনায় মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা শুক্রবার (১৫/ মার্চ) জরুরী সভা করে পেশাগত নিরাপত্তাহীনতায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, আনুমানিক ছয় মাস পূর্বে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান ভূমি নিয়ে আশপাশের গ্রামের নীরিহ মানুষের উপর পুলিশ গুলি চালায়, নির্যাতন করে এবং মামলা দেয়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই সংবাদ পরিবেশন করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদ এর বিরুদ্ধে শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপক সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সাইবার ট্রাইব্যুনাল সিলেট এ সাংবাদিক মশাহিদ আহমদ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না’মন্জুর করে সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জেলার সাংবাদিক নেতৃবৃন্দ জানান, মুক্ত গণমাধ্যম ব্যতিরেকে জনগণের মুক্তি অসম্ভব। সাংবাদিক মশাহিদ আহমদ দীর্ঘদিন সততা ও নিষ্টার সাথে কাজ করে আসছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে বরাবর আপোষহীন ছিলেন। এই রকম পেশাদার সাংবাদিকের হাতে ‘হাত কড়া’ ফলে সাধারণ জনগণের কণ্ঠরোধ করা। তাই অনতিবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদ এর মুক্তি দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এর প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা কমিটি যৌথভাবে আগামীকাল শনিবার (১৬/ মার্চ) দুপুরে মৌলভীবাজার চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com