1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

সাংবাদিক তুরাব হত্যা মামলায় ওসি মঈন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাব হত্যা মামলায় ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টাস্কফোর্স গ্রেফতার করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম. ফয়সাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঈন উদ্দিন গোপীনাথপুর মাস্টারবাড়ি গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে বিজিবি-৫৫ সহকারী পরিচালক মো: ইয়ার হোসেন গোপীনাথপুর মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের খবর পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবির টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় কোনো অস্ত্র পাওয়া না গেলেও ওসি মঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়।

ওসি মঈন উদ্দিন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার ৬ নম্বর আসামি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com