1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে টপঅর্ডার ব্যর্থ হলেও সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। ব্যাট হাতে বাবর আজম-ফখর জামান ও ইমাম উল হকদের ব্যর্থতার দিনে ডাচ অলরাউন্ডার বাস ডি লিডির লড়াই সত্ত্বেও ৮১ রানে জিতেছে তারা।

পাকিস্তানের ২৮৬ রানের জবাবে ২০৫ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৬৭ রান করেন ডাচ অলরাউন্ডার লিডি। পাকিস্তানের পক্ষে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান, দুজনই করেন ৬৮ করে। বল হাতে ৩টি উইকেট নেন রউফ।

পাকিস্তানের ২৮৬ রানের জবাবে ২০৫ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৬৭ রান করেন ডাচ অলরাউন্ডার লিডি। পাকিস্তানের পক্ষে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান, দুজনই করেন ৬৮ করে। বল হাতে ৩টি উইকেট নেন রউফ।

হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (৬ অক্টোবর) ভিক্রমজিৎ সিংয়ের ব্যাটে ভর করে দারুণ শুরু পেয়েছিল নেদারল্যান্ডস। ম্যাক্স ওদাউদ ৫ রান করে ফিরে গেলেও সিং হাঁটতে থাকেন হাফসেঞ্চুরির পথে। কলিন অ্যাকারম্যান বিদায় নেন দলীয় ৫০ রানে, ব্যক্তিগত ১৭ রানের ইনিংস খেলে। অর্ধশতক তুলে নেন ভিক্রমজিৎ। ৬৭ বলে ৫২ রান করে শাদাব খানের বলে ক্যাচ আউট হন তিনি।

২৬ ওভার শেষে ১২৯ রান ছিল ডাচদের। উইকেটে ছিলেন বাস ডি লিডি ও তেজা নিদামানুরু। পরের ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই চার হজম করেন রউফ। কিন্তু পরের বলে নিদামানুরুকে ফিরিয়ে দেন তিনি। তৃতীয় বলটি ডট দেন পাকিস্তান গতি তারকা। চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। রউফের পঞ্চম বলে ফিরে যেতে পারতেন সাকিব জুলফিকার। কিন্তু ইফতিখার আহমেদ ক্যাচ ড্রপ করায় ওই ওভারে ৩ উইকেট পাওয়া হয়নি রউফের।

১০ রান করে ফিরে যান সাকিব জুলফিকার। এরপর ৪ উইকেট শিকারি বাস ডি লিডি দায়িত্ব কাঁধে তুলে নেন। একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও তিনি রানের চাকা সচল রাখেন। ৬৭ রানে তাকে থামান মোহাম্মদ নেওয়াজ। ৬৮ বলের ইনিংসে ৬টি চার ২টি ছয় হাঁকান ডাচ অলরাউন্ডার।

এরপর লোগান ভ্যান বিক ছাড়া বাকিদের কেউই হাল ধরতে পারেননি। ৪ রানে ভ্যান ডার মেরউই ও ৭ রানে আউট হন পল মেকেরান। ভ্যান বিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৮ রানে।

এর আগে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে তুলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। বাকিদের মধ্যে মোহাম্মদ নেওয়াজ ৩৯ ও শাদাব খান করেন ৩২ রান। ডাচদের হয়ে ৪ উইকেট পান লিডি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com