1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সরকার জনগণের ঘাড়ে চেপে বসে একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য আমাদের আজকে এমন একটি সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে… তারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছে। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাচিত হয়ে বহু দূর দেশে অবস্থান করছেন। অগণিত মানুষ আজ মামলায় পড়ে আছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৭০ বছর আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য শহীদ, জব্বার, বরকতসহ আরও অনেকে সেদিন রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই। ৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ ব্যবস্থা‌র। সেই চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন এ জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আমরা দেখেছি শহীদ জিয়াউর রহমান যে একুশে পদক চালু করেছিল, সেটি এখনও চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com