1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে জেলখানায় রেখেছে: শামসুজ্জামান দুদু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা ও তথাকথিত বিচারের মাধ্যমে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখেছে। তিনি এখন মৃত্যুর পথযাত্রী। তার চিকিৎসা করাতে দিচ্ছে না, মুক্তি দিচ্ছে না।’

আজ সোমবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ডহোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ করা হয়েছে।

দুদু বলেন, ‘জেনারেল আজিজ, পুলিশ প্রধান বেনজীর আহমেদ, এনবিআরের কর্মকর্তা মতিউরসহ লক্ষ লক্ষ দুর্নীতিবাজকে সরকার সুযোগ দিচ্ছে লুটপাট করার জন্য। আমাদের নেত্রীর প্রাপ্য চিকিৎসা করাতে দেওয়া হচ্ছে না। আমি এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে বাংলাদেশে কোন স্বৈরাচার সরকারকে থাকতে দিবো না।’

মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com