1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ এর ওপরে যাওয়ার সুযোগ নেই: সৈয়দা রিজওয়ানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা ৩৫ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবদিক বিবেচনায় নিয়ে আমাদের মনে হয়েছে- বয়সসীমা ৩২ এর ওপরে যাওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন তিনি। উপদেশ পরিষদের বৈঠকের বিষয়ে অবহেলিত করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এসময় রিজওয়ানা হাসান বলেন, যে যুক্তিগুলো বলা হচ্ছে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করতে হবে। যেমন করোনা, আন্দোলন-সেগুলো আসলে অস্থায়ী কারণ। এগুলো স্থায়ী কোনো কারণ না, যার জন্য আমাকে বড় কোনো পরিবর্তনে যেতে হবে। আমরা দেখেছি যেহেতু বিসিএসের প্রতি অনেকের আগ্রহ থাকে, অনেক দূর বাড়িয়ে দিলে একজনই বারবার এখানে পরীক্ষা দেয়। এতে অন্যদের জন্য সুযোগ সীমিত হয়ে যেতে পারে। এটার কিছু অর্থনৈতিক বিষয়ও আছে। এগুলো হচ্ছে স্থায়ী বিষয়। এগুলো চিন্তা করে বয়স ৩২ রাখাটা সমীচীন।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে অবসরে যাওয়ার বয়সসীমার বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এই মুহুূর্তে দাবিটা হচ্ছে- চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে।

বিসিএস পরীক্ষা তিনবার দেওয়া যাবে, মানে তিনবারই উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত একটা লিগ্যাল বিষয়। যখন অধ্যাদেশটি চূড়ান্ত হবে তখন এই আইনি বিষয়গুলো স্পষ্ট করা হবে। আজ শুধু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আন্দোলন হয় তখন সিদ্ধান্ত পরিবর্তন করা হবে কি না? জানতে চাইলে তিনি বলেন, এই সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না। আন্দোলনতো হতেই পারে। আন্দোলনের প্রেক্ষিতে আলোচনাও হতে পারে। ৩৫ এর পক্ষে যেমন আন্দোলন আছে, এর বিপক্ষেও আন্দোলন আছে।

বয়সসীমা নিয়ে রিজওয়ানা হাসান বলেন, যে কমিশন আমাদের এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেই আমাদের সুপারিশ দিয়েছে। আমাদের কাছে এসেছে, তখন আমরা ইকোনোমিক ইম্পেলিকেশন ফর দ্যা গর্ভমেন্ট বোঝার চেষ্টা করেছি। এটার বিপক্ষে যারা আন্দোলন করছে তাদের কথাগুলো বোঝারও চেষ্টা করছি। সবটা বিবেচনা নিয়ে আমাদের মনে হয়েছে বয়স-মীমা ৩২ এর ওপরে যাওয়ার সুযোগ নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com