1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

‘সরকারকে বেকায়দায় ফেলতে এটি করা হয়েছে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লা ও পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের সহিংস ঘটনা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশে দেশকে অস্থিতিশীল করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে এটি করা হয়েছে, এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে।’

আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটানো হয়েছে, সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ডাল-পালাও ছড়ানো হয়েছে। এটি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হয়েছে। যারা দেশে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে… এই বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী তারা বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘গতকাল পীরগঞ্জকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক। কারণ, তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে, যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সে উদ্দেশ্য নিয়েই পীরগঞ্জে এ ঘটনা ঘটানো হয়েছে। যখন ঘুটঘুট অন্ধকার, তখন কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হলো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com