1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারকে স্বৈরাচারী শাসকদের মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একনায়ক, স্বৈরাচার ও ফ্যাসিবাদী কোনো সরকার অতীতে রক্ষা পায়নি। আওয়ামী লীগ সরকারেরও একই পরিণতি হবে। পালানোর কোনো পথ খুঁজে পাবে না।

আজ শনিবার (২৬ মার্চ) নয়া পল্টনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইমলাম বলেন, সরকারের দিন শেষ। এখনো সময় আছে। আওয়ামী লীগকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতায় আসবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘সারা দেশের মানুষ এই ৫০ বছর পরে এই আক্ষেপ করছে, যে আমরা ৫০ বছর হলো স্বাধীন হলাম, একটা স্বাধীনতা ফিরিয়ে আনলাম কী পেয়েছি আমরা? আজকে আমাদের কথা বলার স্বাধীনতা নেই, আজকে আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবার স্বাধীনতা নেই। মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার নেই। আজকে অর্থনীতি ধবংসের পথে চলে গেছে, চাল-ডাল-তেল-লবণ সব কিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে সাধারণ মানুষ তা কিনতে পারে না। আজকে জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। আবার নাকি গ্যাসের দাম নতুন করে বাড়াবে?’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে সময়ের দাবি, জনগণের দাবি এই সরকারকে হটাতে হবে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে গণমাধ্যম সত্য কথা বলতে পারে না। ডিজিটাল আইন গণমানুষের মুখকে চেপে ধরা হয়েছে। আসল কোনো সংবাদ দেশের মানুষ পায় না।

মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথ আয়োজনে শোভাযাত্রায় উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামও বক্তব্য রাখেন। পরে র‌্যালিতে পায়ে হেঁটে অংশ নেন বিএনপি মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবুল খায়ের ভুঁইয়া, এ জেড এম জাহিদ হোসেন, মাহবুব উদ্দিন খোকন, শ্যামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, আফরোজা আব্বাস, মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম আলীম, শামীমুর রহমান শামীম, সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, আবুদল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আমিনুল ইসলাম, মাহবুবুল হাসান পিংকু, আনিসুর রহমান তালুকদার খোকন, রাজিব আহসান, আকরামুল হাসান প্রমুখ।

এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে সকাল সোয়া নয়টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। সেখানে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়ারত করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com