1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুষ্টিয়ার সদর উপজেলার ঝাঁউদিয়া এলাকায় সাগর ইসলাম ও বর্ষা খাতুন নামের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাঁউদিয়া এলাকার বৈদ্যনাথপুর গ্রামের নিহত সাগরের আত্মীয়ের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউপির রাজনগর গ্রামের শাহীন বিশ্বাসের ছেলে এবং বর্ষা খাতুন একই উপজেলার গোবিন্দপুর এলাকার হালিম মন্ডলের মেয়ে।

জানা যায়, সাগর ও বর্ষা দুজনে প্রেমের সর্ম্পকে জড়ালে তাদের পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় তারা দুজনে বাড়ি থেকে পালিয়ে সোমবার সাগরের আত্মীয় ঝাঁউদিয়া এলাকার বৈদ্যনাথপুর গ্রামের সালামত আলীর বাড়িতে আসেন। পরে মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঝাঁউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা দুজনে বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com