1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার

সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা: ২৭ ঘণ্টা পর সেই বাবার লাশ দাফন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

এই অমানবিক ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে।

মৃত ব্যক্তি হলেন- সাহাজুদ্দিন মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (৮৫)।

গত ৬ জুলাই মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থতার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইয়াছিন মোল্লাকে বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন।

পরদিন ৭ জুলাই দুপুর ১টা পর্যন্ত সন্তানরা বাবার লাশ দাফন না করে জমি ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়লে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশে মধ্যস্থতা হয়। কিন্তু পুলিশ উপস্থিত হলে লাশ প্রথমে মর্গে পাঠানো হয়, পরে সন্ধ্যা ৭টায় লাশ নিজ এলাকায় দাফন করা হয়।

এ বিষয়ে দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে চলে যাই। সালিশের মাধ্যমে মধ্যস্থতার করা হয় তবে ঘটনা স্থলে পুলিশ আসার পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। জিডি মূলে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে রাজবাড়ী থেকে লাশ নিয়ে এলে সন্ধ্যা ৭টায় লাশ দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com