1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

সমাবেশে আসার পথে বাধা ও আটকের অভিযোগ বিএনপির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

রাজধানী নয়াপল্টনের সমাবেশে আসার পথে বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদেরকে বাধা, হামলা ও আটকের অভিযোগ করেছে বিএনপি। কেরানীগঞ্জ, সাভার, ফরিদপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরকারদলীয় নেতাকর্মীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক নেতা-কর্মীদেরকে আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
তিনি বলেন, পথে পথে গ্রেপ্তার, বাধা, হামলা চলছে। আজ বুধবার ঢাকার পল্টনের সমাবেশে যোগ দেয়ার পথে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ জেলা ছাত্রদলের ১৩ জন নেতাকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে গিয়েছে পুলিশ। অন্যদিকে মাদারীপুর থেকে ঢাকার সমাবেশে আসার পথে পদ্মা সেতু দক্ষিণ থানায় দুইটি বাসসহ নেতা-কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বিএনপির সমাবেশের কারণে সাভারের বলিয়ারপুর থেকে ঢাকাগামী রাস্তা আইন-শৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিয়েছে। এতে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে ঢাকা-আরিচা মহাসড়কে। সাভার থেকে পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সেলিম জানান, ঢাকায় আসার পথে তাদের বাস আটকে দেয়া হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সাভারের বলিয়ারপুরে আটকা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com