1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সব সমীকরণ উড়িয়ে গ্রুপসেরা হয়েই শেষ ষোলোয় আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হট ফেবারিট হয়েই কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে যায় তারা। এরপর শুরু হয় ভয়, দেখা দেয় শঙ্কার মেঘ। তবে সব শঙ্কা উড়িয়ে পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের নক আউটে উঠেছে আলবিসেলেস্তেরা।

স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোলের সংখ্যা বড় না হলেও ম্যাচজুড়ে একক আধিপত্য বিস্তার করে খেলেছে লিওনেল মেসির দল।

ম্যাচে আর্জেন্টিনা ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নিয়েছে, যার মাঝে অন টার্গেট ছিল ৯টি। এর মাঝে দুটি থেকে হয় গোল। বিপরীতে ৩০ শতাংশ বলের দখল রাখা পোল্যান্ড তিনটি অফ টার্গেট শট নিয়েছে।

আজ জিতলে দ্বিতীয় রাউন্ড, ড্র করলে নানা সমীকরণ আর হারলেই বিদায় নেবে আর্জেন্টিনা। এমন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথমার্ধে পোল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি কেউই।

মাঝে মেসি বার দুয়েক শট নিলেও পোলিশ গোলরক্ষক সেজনি তা আটকে দেন। অন্যান্য আক্রমণগুলোও আটকে দিয়েছেন পোল্যান্ডের ডিফেন্ডাররা। এরই মাঝে ৩৮ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসির নেয়া শটটিও ঠেকিয়ে দেন সেজনি।

এ অবস্থায় চাপে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সঙ্গে সঙ্গে চাপ উড়িয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৮ সেকেন্ডের মাথায় তার দারুণ গোলে ম্যাচে এগিয়ে আকাশী-নীল শিবির।

এরপর আক্রমণের ধার আরো বাড়ায় আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৬৭ মিনিটে আসে আলভারেজ ম্যাজিক মোমেন্ট। দুরূহ কোণ থেকে যেভাবে এই উইঙ্গার গোল করেছেন, তা আলবিসেলেস্তে ভক্তদের মনে থাকবে অনেকদিন।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com