1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে।

জানা গেছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টি এ বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, আমাকে একজন উপদেষ্টা কল দিয়েছিলেন। বলেছেন আগামীকাল (রোববার) সর্বদলীয় বৈঠক হবে, সেখানে থাকতে পারব কি না। বিকেল ৫টা থেকে বৈঠক হতে পারে বলে জানান মঞ্জু।

এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com