1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

সবার আগে সেমিফাইনালে কিউইরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচে স্বাগতিকদের ব্যাটিংয়ের পরই নিশ্চিত হয়, নেট রানরেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারবে না অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে গেল নিউজিল্যান্ড। ২০১৬ সালে সেমিফাইনালে আটকে গেলেও গতবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলেছিল তারা।

অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ও ২.১১৩ নেট রানরেট কিউইদের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে টেবিলের তিনে থাকা অস্ট্রেলিয়ার নেট রানরেট ছিল -০.৩০৪।

নিউজিল্যান্ডকে টপকে যেতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়াকে জিততে হতো কমপক্ষে ১৮৫ রানে। তারা তুলতে পেরেছে ৮ উইকেটে ১৬৮ রান। ফলে এ ম্যাচে জিতলেও নিউজিল্যান্ডের পরই থাকবে অস্ট্রেলিয়া।

টেবিলে এখন নিউজিল্যান্ড একে, অস্ট্রেলিয়া তিনে এবং ইংল্যান্ড আছে দুইয়ে। ৫ পয়েন্ট তাদের, নেট রানরেট ০.৫৪৭। ইংল্যান্ডের নেট রানরেট টপকে যেতে আফগানিস্তানকে কমপক্ষে ১১৬ রানের মধ্যে আটকে রাখতে হবে অস্ট্রেলিয়ার।

আগামীকাল গ্রুপ ‘১’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া জিতুক বা হারুক, আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই জস বাটলারের দলের। আর অস্ট্রেলিয়া যদি আজ হারে, সে ক্ষেত্রে আগামীকাল ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা।

গ্রুপ ‘২’-এ এখন পর্যন্ত কোনো দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়নি। খাতা–কলমে সম্ভাবনা আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ—চার দলেরই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com