1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

সবার আগে ফাইনালে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাট করে মধ্যম মানের সংগ্রহ পেয়েছে কিউইরা। সবমিলিয়ে নিউজিল্যান্ডের পুঁজিটা খুব বড় হয়নি। ৪ উইকেটে ১৫২ রানেই আটকে গেছে কেন উইলিয়ামসনের দল।

পাকিস্তানের ফাইনালে ওঠার লক্ষ্য ১৫৩ রান, খুব বড় নয়। এর মধ্যে আবার রান তাড়ায় উড়ন্ত সূচনাই করেছেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটেই তুলে ফেলেছে ৫৫ রান। বাবর আজম ১৯ বলে ২৫ আর মোহাম্মদ রিজওয়ান ১৭ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন। পরে সেখান থেকে ৫৩ রানে আউট হলেও মোহাম্মদ হারিসকে নিয়ে রিজওয়ান দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।হারিস ১২ রান ও রিজওয়ান ৫৪ রানে ব্যাট করছেন। তারপরপরই ট্রেন্ট বোল্টের একটা বল পয়েন্টের উপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে ফিলিপসের হাতে ক্যাচ আউট হন রিজওয়ান।

এর আগে নিউজিল্যান্ডকে দারুণভাবে চেপে ধরেন পাকিস্তানি বোলাররা। ৪৯ রানে হারিয়ে কিউইরা হারিয়ে বসে ৩ উইকেট। সেখান থেকে কেন উইলিয়ামসন দলকে এগিয়ে দেন। তারপর ঝোড়ো ব্যাটিং করেন ড্যারেল মিচেল।

নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ১৫২ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওভারেই কিউই শিবিরে আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি।

আফ্রিদির প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন ফিন অ্যালেন। পরের ডেলিভারিতে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে গেলেও ঠিক পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন অ্যালেন।

শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। পাওয়ার প্লে মোটামুটি দেখেশুনেই কাটিয়ে দিচ্ছিলেন তারা। তবে ষষ্ঠ ওভারের শেষ বলে কুইক সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন ২১ রান করা কনওয়ে।

গ্লেন ফিলিপস এদিন ৭ রানের বেশি করতে পারেননি। তাকে হারানোর পর চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। আফ্রিদিকে স্কুপ করতে গিয়ে ৪৬ রানে বোল্ড হন উইলিয়ামসন।

অধিনায়ক না পারলেও ঠিকই ফিফটির দেখা পান মিচেল। তিনি ৫৩ ও অন্যপ্রান্তে থাকা জিমি নিশাম ১৬ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি দুটি ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com