1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

সবকিছু নির্ভর করছে ইতিবাচক খেলার ওপর: জ্যোতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামে পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ নারী দল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় স্বাগতিকরা। যদিও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে ১-১ সমতায় এনেছে নিগার সুলতানা জ্যোতিরা।

শুক্রবার অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে জয়ের ব্যাপারে আশাবাদই ব্যক্ত করলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘ড্রয়ের দিকে তো আর চিন্তা-ভাবনা নেই। দেখেন, আমাদের হাতে অনেক বড় সম্ভবনা আছে সিরিজটা নেয়ার। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার ওপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলে। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে, যদি আমরা সিরিজটা নিতে পারি।’

জ্যোতি বলেন, ‘যেহেতু আমরা আন্তর্জাতিক সিরিজগুলো খেলছি, আমাদের সুযোগ অনেক বেশি আমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হতে পারে পরবর্তী ম্যাচেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ২টা পয়েন্ট অর্জন করতে পারি, তাহলে র‍্যাংকিংয়ে আমরা আরো বেশি এগিয়ে যাবো।’

‘কাল একদম একটা ফ্রেশ ডে। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বড় একটা সুযোগ থাকবে। আরো ভালো ক্রিকেট খেলে যেন পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি।’ যুক্ত করেন টাইগ্রেস কাপ্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com