1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
*সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?* ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক নতুন প্রকল্পে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক: অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র 🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর মতিঝিল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) মিয়া নুরুদ্দিন অপু।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম মামলার দায় থেকে খালাস দেন তাকে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্য আসামিদের খালাস দেন। এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল, সেটাই প্রমাণিত হয়েছে।

জানা গেছে, মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র্যাইব।

পরে র্যা ব-৩-এর নায়েব সুবেদার মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় অপুর বিরুদ্ধে অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা করেন। মামলার এজাহারে তার কাছ থেকে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়। এই টাকা দিয়ে আসামিরা নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়। পরে তদন্ত শেষে ২০২১ সালের ১৫ জুন অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই ধারায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com