1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

সজীব গ্রুপের কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ’র সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন- স্বপ্না রানী (৪৫) ও মিনা আক্তার (৩৩)। আগুনের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ। প্রতিষ্ঠানটির কারখানায় লাগা আগুনে আহতদের স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের কারখানায় আগুনের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসেনি। ৬ তলা পর্যন্ত আগুন জ্বলছে।

নিহত স্বপ্না রানীর বাড়ি সিলেট জেলায়। তার স্বামীর নাম যতি সরকার। মিনা আক্তারের স্বামীর নাম হারুন মিয়া। তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আগুন বাড়তে থাকে। পরে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্রমিকরা ছোটাছুটি শুরু করে। অনেকে ৭ তলা ভবনের ছাদে অবস্থান নেন। সেখান থেকে অনেকে লাফ দেন। রানী ও মিনা ছাদ থেকে লাফিড়ে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই দুই নারীর মৃত্যুর বিষিয়ে নিশ্চিত করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাহাদাত হোসেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কারখানার ভবনের ভেতর আরও শ্রমিক আটকা আছেন। তাদের বের করা না গেলে সবাই মারা পড়বেন।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল আল আরিফিন বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com