1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী

সংসদে কওমি মাদ্রাসা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা জরুরি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২৩ জানুয়ারি) সংসদ অধিবেশনে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসাকে একটি বোর্ডের অধীনে নিয়ে আসা প্রয়োজন। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি।

তিনি বলেন, বর্তমানে দেশে ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে। নীতিমালা প্রণোয়ন এবং ৬টি পৃথক বোর্ডকে একটি কওমি শিক্ষা বোর্ডে নিয়ে আসার বিষয়টি সরকারের বিবেচনায় আছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করার পর হাইআতুল উলয়ার অধীনে ৬ বোর্ডের সম্মিলিত দাওরায়ে হাদিসের পরীক্ষার সিদ্ধান্ত হয়। এরপর ২০১৮ সালে জাতীয় সংসদের ২২ তম অধিবেশনে ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ পাস হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com