1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

সংবিধানে কোটা প্রথা বৈধের কোনো উপায় নেই: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংবিধান অনুযায়ী কোটা প্রথা বৈধের কোনো উপায় নেই বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বিরোধীদলীয় এই নেতা বলেন, বাংলাদেশে যে সংবিধান আছে সেই কোটা সিস্টেম ওই সংবিধানের ২৯এর ১,২ ও ৩ নং ধারা যদি কেউ পড়েন সেখানে দেখবেন, এ কোটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। এটা আমার কোনো কথা নয়। সবচে মজার বিষয় হচ্ছে বর্তমান সরকার এটা চাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু সেখানে হাত-পা বাঁধা। এসব ধারা পরিবর্তনের ক্ষমতা এ সংবিধানে দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী এ কোটা প্রথা বৈধ করার কোনো উপায় নেই।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে এক সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু তাদের ছেলে, তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না। সবচে বড় কথা আমাদের দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com