1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সংবাদ সম্মেলনে জমি মালিক আশ্রয়নে ঘর না পেয়ে ঘুরে ফিরছে প্রশাসনের দ্বারে দ্বারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি :গত ১৮ মে’২০২৫ বিকেলে বীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে পরিকল্পিত ভাবে বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়া দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী বাসিন্দা ও জমি মালিক মরহুম আবুল কালামের কন্যা নাজমা বেগম।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জানান, নাজমা বেগমের পিতা আবুল কালাম আজাদ ওই আশ্রয়ন প্রকল্পের ১৮৩৯/১৮৭০ দাগে বাস্তু ৮ শতাংশ এবং আবাদি ৩৮ শতাংশ মোট ৪৬ শতাংশ জমি, বিগত ১৬ এপ্রিল ২০০১ সালে সরকার কর্তৃক দলিল প্রাপ্ত হন। দলিল নম্বর ৩৫৮৭।

জমির মালিক ও পিতা মৃত্যুর পর থেকে নাজমা বেগম সেখানে পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ বসবাস করে আসছেন। ব্র্যাক নম্বর ১৪ রুম নম্বর ৯।

কিন্তু সম্প্রতি ভূতপূর্ব ইউএনও ফজলে এলাহী টিনের ব্র্যাক গুলো ভেঙ্গে পাকা ঘর নির্মানকালে অতি সুক্ষ্ম কৌশলে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলামের দ্বারা আমাকে অন্যত্র সরিয়ে রেখে মজিদের পুত্র তারা মিয়া কে নতুন নির্মিত পাকা ঘরে ঘুষ বানিজ্যের মাধ্যমে ঢুকিয়ে দেয়।

আমি আমার বাবার দান কৃত জায়গা ও বাড়ি থেকে নিরাশ্রয় হয়ে অন্যের বাড়িতে সপরিবারে আশ্রিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছি।

এ ঘটনায় ৮ মে’২৯২৫ তারিখে আমি উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে দ্বারে দ্বারে ঘুড়ছি কিন্তু কোন সুরাহা পাচ্ছি না।

হতদরিদ্র নারী হিসেবে আমি প্রশাসনের সর্বোচ্চ মহলসহ সংশ্লিষ্ট সকলের সহানুভূতি কামনা করছি। প্রচলিত আইন এবং হকদার হিসেবে আমার বসতবাড়ী, আবাদি জমি ফেরত দিতে সকলের সক্রিয় সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা বেগম, সে সময় সঙ্গে ছিলো তার স্বামী শুকুমদ্দিন, ছেলে আলমঙ্গীর ও জামাতা শাহ আলমসহ পরিবারের অন্যান্য লোকজন।

মোছাঃ নাজমা বেগম
স্বামীঃ সুকুমদ্দিন
ভোগডোমা, বীরগঞ্জ, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com