1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

সংক্ষিপ্ত আকারে হতে পারে পিইসি পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অটোপাস না দিয়ে শিক্ষার্থীদের নিজ ক্লাসে বসে সংক্ষিপ্ত আকারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) আয়োজন করে সেটি মূল্যায়নের ভিত্তিতে পিইসির সার্টিফিকেট দিতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আমরা আর অটোপাস দিতে চাই না। এতে করে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। সে কারণে তাদের সংক্ষিপ্ত আকারে হলেও কিছু পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট দিতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী মাসে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান শুরু করা সম্ভব হলে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের একদিন করে ক্লাস নেয়া হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুইদিন শ্রেণি ক্লাসে পাঠদান করানো হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে তার ওপর ক্লাসে পরীক্ষা নেয়া হবে। সেটির ওপর মূল্যায়ন করে ফলাফল দেয়া হবে।

উল্লেখ্য, প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে প্রায় ৩০ লাখ পরীক্ষার্থী অংশ নিয়ে থাকে। সূত্র: জাগো নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com