1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ষোলশহর এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের ইফতার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং শোলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে আজ ৩০ মার্চ রবিবার বিকেলে মাসব্যাপী ইফতার বিতরণের সর্বশেষ ইফতার বিতরণ দুই নম্বর গেট ১৬ শহর জামে মসজিদের মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ চৌধুরীর লিমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল কবির পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জমির উদ্দিন নাহিদ বলেন, অতীতে বিএনপির কর্মী ও সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারে নাই। বিগত ১৬ বছরের গ্লানি মুছে বৈষম্যহীন একটি ঈদুল ফিতর উদযাপিত হবে সবার। সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা আহ্বান জানান এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে বিএনপি’র জন্য কাজ করার উদ্যাত্ত আহ্বান জানান। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহবান করেন।

সবাইকে ঈদ মোবারক জানিয়ে মেয়ের গলি এলাকায় দোকানদারদের মাঝে বিএনপি’র পক্ষ থেকে ইফতার উপহার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com