1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপি নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। পরে বিক্ষোভের এলাকা থেকে ক্ষমতাসীন দলের এক এমপির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দেশটির রাজধানী কলম্বোর নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সরকারপক্ষের সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ঘের সময় এমপি অমরাকীর্থী আথুকোরালার গাড়ি অবরোধের মুখে পড়ে। এ সময় তিনি গুলি ছোঁড়েন। এতে দুজন আহত হন। একপর্যায়ে পাশের একটি ভবনে এমপি আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বাণিজ্যিক রাজধানী কলম্বোতে সহিংসতার পর কারফিউ জারি করা হয়েছে। ক্ষমতাসীন দলের সমর্থকেরা বিক্ষোভকারীদের গুরুত্বপূর্ণ একটি অবস্থানে হামলা চালানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামলাকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও পানি কামান ব্যবহার করে।

প্রসঙ্গত, এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপাকসার ইস্তফার দাবি জোরদার হয়েছিল ভারতের দক্ষিণের এই দ্বীপ রাষ্ট্রে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com