1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কায় নিত্যপণ্যের ঘাটতি পূরণে কমিটি গঠন নতুন প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি মেটাতে কমিটি গঠন করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

প্রধানমন্ত্রীর মিডিয়া ইউনিটের বরাত দিয়ে আজ শুক্রবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইউএনপি নেতা বজ্র আবেবর্ধনেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যের যোগান কতটা আছে, সে বিষয়ে তদারকির কাজে নিযুক্ত করেছেন। এ ছাড়া, ইউএনপি উপনেতা রুয়ান বিজয়বর্ধনেকে ওষুধের ঘাটতির দিকে নজর দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছে।

ইউএনপির সহকারী নেতা আকিলা বিরাজ কার্যশ্যামকে কৃষিক্ষেত্রে সারের ঘাটতির বিষয়টি দেখা এবং ইউএনপির জাতীয় সংগঠক সাগালা রত্নায়েকেকে জ্বালানি সংক্রান্ত বিষয়গুলো দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কমিটি প্রতিটি খাতের সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com