1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

শ্রীলঙ্কার বিশ্বমানের কোনো বোলারই নেই: সুজন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাত পোহালেই মহারণে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগামীকাল দুই দলের বাঁচা-মরার ম্যাচ, সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই দুই দলের সামনে।

তার আগে অবশ্য কথার লড়াইয়ে নেমেছে দুই দল। আফগানিস্তানের বিপক্ষে হারের পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা আফগান বোলারদের সঙ্গে বাংলাদেশের বোলারদের তুলনা দিয়ে বলেছিলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। কিন্তু যখন বাংলাদেশের বেলায় আসি…আমরা জানি ফিজ (মোস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব বিশ্বমানের। এদের বাদ দিলে তাদের দলে বিশ্বমানের কোনও বোলার নেই। এই কারণে আমার মনে হয়, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে।’

শানাকার এমন মন্তব্যে বেশ চটেছেন দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পালটা বক্তব্যে বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, শ্রীলঙ্কা দলে মানের বোলারই দেখেন না তিনি।

‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনও বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মোস্তাফিজের মানেরও কোনও বোলার নাই।’

আগামীকাল বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। টানা দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com