1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

শ্রীমঙ্গলের মির্জাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমাকৃত অর্থ ফেরৎ দিতে টাল-বাহানার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ধোবার হাট গ্রামে ভাই-ভাইয়ের পারিবারিক মীমাৎসাকৃত বিরোধীয় বিষয়ের জমাকৃত টাকা ফেরৎ দিতে সময়ক্ষেপন করার অভিযোগ উঠেছে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী এর বিরুদ্ধে। (২২/ জুলাই/২০২৩) ইং  মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া ও তার পরিবারের লোকজন বলেন- মোঃ ইউনুছ মিয়া ও তার ভাই লেপু মিয়া‘র সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়সহ গন্যমান্য লোকজনদের উপস্থিতিতে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া-কে ১লক্ষ ৬০ হাজার টাকা পাওনা নির্ধারণ করে তাদের বিরুধীয় বিষয়টি মীমাৎসা করা হয়েছে। তার ভাই লেপু মিয়া গন্যমান্য লোকজনদের সিদ্ধান্ত মেনে নিয়ে ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী‘র কাছে দাবীকৃত টাকার মধ্যে ৬০ হাজার টাকা জমা দেন। কিন্তু জমাকৃত ৬০ হাজার টাকা বিগত প্রায় ৭মাস যাবৎ ভুক্তভোগী ইউনুছ মিয়া-কে ফেরৎ দেননি । টাকা ফেরৎ চাইলে তিনি টাকা ফেরৎ না দিয়ে টাল-বাহানা করছেন। ভুক্তভোগী আরো জানান- ভাই-ভাইয়ের পারিবারিক বিরোধীয় বিষয় মীমাংসা হলেও চেয়ারম্যান এর ইশারায় তাকে বিভিন্ন লোকজনদের মাধ্যমে প্রাণে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী বলেন- বিষয়টি উপজেলা চেয়ারম্যান বলতে পারবেন। টাকা আমার কাছে জমা আছে। কিন্তু, তার কাছে একজন দোকানদারও টাকা পায়। ৬০ হাজার টাকা জমা, একলক্ষ টাকা জমা না হওয়া পর্যন্ত টাকা না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com