1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

শ্রমিক দিবসে বিএনপির শ্রমিক সমাবেশের আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ। আজ দুপুর ২টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হবে। এরই মধ্যেই সমাবেশ ঘিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ, ব্যানার-ফেস্টুন লাগানো, মাইকিং এবং প্রচারপত্র বিতরণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শেষ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।

জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১২ দফা দাবি উত্থাপন করবে। দাবিগুলো নিয়ে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন শ্রমঘন এলাকায় প্রচারণা চালানো হয়েছে।

সমাবেশে অংশ নিতে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জসহ আশপাশের জেলা থেকে দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি জানিয়েছে, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানার ব্যানারে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন।

নয়াপল্টনে এই সমাবেশ ঘিরে এলাকায় যানচলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com