1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান তেজগাঁওয়ে প্রথম কার্যদিবস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, স্বর্ণচাঁপা রোপণ ও দোয়া এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ *বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো* বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার ঢল একুশের প্রথম প্রহরে দাউদকান্দি শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি

শ্যামলী পরিবহনের বাসকে ২০ কিঃমিঃ রাস্তা ধাওয়া করে আটকিয়ে দিল যুবক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে
 বগুড়া জেলা পতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জের কালিকাতলা ব্রীজ পেট্রল পাম্পের অপর পার্শ্বে শ্যামলী পরিবহনের একটি বাস বিশ্বরোডের একটি চলন্ত অটোভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে আসার সময় মাছুদ রানা নামের একজন যুবক মোটর সাইকেল নিয়ে ধাওয়া দিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার নামক স্থানে শ্যামলী পরিবহনের গাড়িটি আটকিয়ে দিয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিন ঘটিকার সময় ছোনকা বাজারে এসে জনগনের সহায়তায় শ্যামলী পরিবহনের গাড়িটি আটকাতে সক্ষম হয়।
যুবক মাছুদ রানা জানান, তিনি বিশ্বরোডের পার্শ্বে বসে ছিলেন, তখন বাসটি একটি অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানের যাত্রীগণ সহ খাদে পড়ে যায়। তখন বাসটির পিছনে ধাওয়া দিয়ে ছোনকা বাজারে এসে আটকাতে সক্ষম হন।
গাড়ির ড্রাইভার সাইফুল ইসলাম জানান, আমার গাড়ির সাথে অটোভ্যানটির কোনো ধাক্কা লাগেনি, এমনিতেই পড়ে গিয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আরিফুজ্জামান মৃদুল উভয়ের বক্তব্য শুনে শ্যামলী পরিবহনের গাড়ির কাগজপত্র রেখে দেন এবং আগামী শুক্রবারে অটোভ্যান ও যাত্রীদের ক্ষতির পরিমান জেনে মিমাংসা করবেন বলে জানিয়েছেন।
পরে শ্যামলী পরিবহনের বাসটি আবার বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com