1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেষ ষোলোয় টিকে থাকতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ বুধবার দিবাগত রাত ১টায় শেষ ষোলোয় টিকে থাকতে মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ড, ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্যের পানে। আর যদি আর্জেন্টিনা হেরে যায় তবে শেষ হয়ে যাবে কাতার বিশ্বকাপ মিশন।

এমন কঠিন এক সমীকরণকে সঙ্গে নিয়ে কাতার স্টেডিয়ামের ৯৭৪-এ মাঠে পোল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির দল। তবে আর্জেন্টিনা শিবিরে চিন্তার ভাজ রয়েছে পোল্যান্ডের তারকা ফুটবলার লেভানডস্কিকে নিয়ে। ম্যাচের যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারার ক্ষমতা রয়েছে বার্সার এই তারকার। তাইতো আর্জেন্টিনার কোচ বেশ সতর্ক এই তারকা ফুটবলারকে নিয়ে।

ম্যাচের আগের দিন গতকাল দোহার কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সামনে উপস্থিত হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এ সময় তার কাছে উপস্থিত সাংবাদিকরা জানতে চান লেভানডস্কিকে আটকানোর কোনো কৌশল রপ্ত করেছে কিনা তার দল।

জবাবে বেশ শান্ত স্বরে দলটির কোচ বললেন, ‘লেভানডস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুরন্ত ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের উপরেই আমাদের বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com