1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

শেষ ম্যাচে আশরাফুলদের বড় জয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আদতে এই ম্যাচের গুরুত্ব নেই। ব্রাদার্স ইউনিয়ন আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- দুই দলই রেলিগেশন লিগে চলে গেছে। সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে ছয় দলের।

প্রাইম দোলেশ্বর দলবদলে অংশ না নেওয়ায় তাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে আগেই। রেলিগেশন পর্বে যাওয়া পয়েন্ট তালিকার নিচের তিন দলের মধ্যে আরও একটি অবনমনে যাবে। তিনটি দল হলো সিটি ক্লাব, ব্রার্দাস আর খেলাঘর।

রেলিগেশন পর্বের কঠিন পরীক্ষার আগে রাউন্ড রবিন লিগে আজ (শুক্রবার) নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে মোহাম্মদ আশরাফুলদের দল ব্রাদার্স ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৩ রানে হারিয়েছে তারা।

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন।

১০৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছিল ব্রাদার্স। ৪২ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রানের ইনিংস খেলে আউট হন আশরাফুল। সাদমান ইসলাম করেন ৪০ বলে ২০।

এরপর বিপদে পড়া দলকে টেনে তোলেন আমিনুল ইসলাম বিপ্লব আর ধীমান ঘোষ। পঞ্চম উইকেটে ১৪০ রানের বড় জুটি গড়েন তারা। ৭৫ বলে ৩ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলে বিপ্লব ফিরলে ভাঙে এই জুটি।

তবে ধীমান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৪ বলে ৮৯ করে। শেষদিকে ১০ বলে ৪ ছক্কায় ৩০ রানের ক্যামিওতে দলকে ৩০৬ পর্যন্ত পৌঁছে দেন লঙ্কান চতুরঙ্গ ডি সিলভা।

জবাবে ৭৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে খেলাঘর। সেখান থেকে প্রীতম কুমারের ৭৪ বলে ৬২ রান করে আউট হলে ২১৬ রানে ৬ উইকেট হারায় তারা।

এমন জায়গায় দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা জাগান মোহাম্মদ ইলিয়াস। ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলে তিনি যখন ফিরছেন, ২ ওভারে ১৮ রান দরকার খেলাঘরের।

কিন্তু শেষ ২ উইকেটে প্রয়োজনীয় রান নিতে পারেনি খেলাঘর। ২৯৩ রানে অলআউট হয়ে যায় ইনিংসের ৪ বল বাকি থাকতে।

ব্রাদার্সের সাকলাইন সজীব ৫৩ রান খরচায় নেন ৪টি উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com