1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

শেরপুরে বিয়ে করতে এসে লাখ টাকা ক্ষতিপূরণ দিল বর পক্ষ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শেরপুরে বিয়ে করতে এসে লাখ টাকা ক্ষতিপূরণ দিল বর পক্ষ ছোট ভাইয়ের সাথে বিয়ে ঠিক হলেও বর পালিয়ে যাওয়ায় তার পরিবর্তে বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসে কনে পক্ষকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা জরিমানা দিয়েছে। গত বুধবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ধুমধামে খাওয়ার পর্ব শেষ হলে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল দু’পক্ষই। এরমধ্যেই ঘটে বিপত্তি ও অবাক করা কান্ড। বরবেশে ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই! শুরু হয় হৈচৈ। তখন সবাই জানতে পারেন বর বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসেছেন। পরে কনে পক্ষ রাজি না হলে এক লাখ টাকা খরচ বাবদ ক্ষতি পূরণ দিয়ে ফিরে যায় বর পক্ষ।

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, পারিবারিকভাবে খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে বিয়ে ঠিক হয়। সেই অনুসারে ছেলে পক্ষ বিয়ে করতে আসেন। মেয়েটি গরিব হওয়ায় আমরা এলাকাবাসী নিজেরা টাকা দিয়ে বিয়ের আয়োজন করি। বর শহীদ না এসে তার বড় ভাই আব্দুল মোমিন বর সেজে এলে বিপত্তি দেখা দেয়। পরে রাত ৯ টার দিকে দুই পক্ষ বসে বিয়ের খরচ হওয়া এক লাখ টাকা দিয়ে তারা চলে যায়।

বর সেজে আসা আব্দুল মোমিন জানান, বিয়ের জন্য ছোট ভাই শহীদ সবকিছু কিনে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই দুই পক্ষের সম্মানের কথা চিন্তা করে আমি নিজেই বিয়ে করতে এসেছিলাম। যদি তাদের সম্মতি থাকত তাহলে বিয়ে করতাম।

মেয়ের মা জানান, আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম সে আসেনি। বড় ভাই বর সেজে আসায় আমরা মেয়েকে বিয়ে দেইনি।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ বসে নিজেদের মাঝে সমস্যার সমাধান করে নেয়ায় কেউ কোন অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com