1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুরে চোরাই ছাগলসহ ৫জন আটক জেলা: বগুড়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

অটোরিকশায় বেড়ানোর নামে ছাগল চুরি, বগুড়ার শেরপুরে চোরাই ছাগলসহ আটক পাঁচ যুবক। তারা সিএসজিচালিত অটোরিকশায় ঘুরে বেড়ানোর নামে ছাগল চুরি করতেন। পরে সুযোগ বুঝে বিভিন্ন হাটে বিক্রয় করে দেন তারা। শুক্রবার দুপুর ১টার দিকে মহিপুর জুয়ানপুর এলাকায় হাইওয়ে পুলিশের হাতে পাঁচ যুবক আটকের পর এসব বিষয় জানা যায়।এ সময় আটকদের কাছে থেকে ৩টি ছাগল ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার হয়।
আটক যুবকরা হলেন সিরাজগঞ্জ সদরের মিরপুর কালাচানের মোড় এলাকার মজিবুর শেখ (২২), একই এলাকার মেরাজ (৩৬), সাগর (২২), হাইউল (২২) ও অটোরিকশা চালক আলমগীর হোসেন।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে ৩টি ছাগলসহ ৫ জন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল দল অটোরিকশার গতিরোধ করে। পরে রিকশার ভিতরে ছাগল দেখে তাদের সন্দেহ হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কথায় অসঙ্গতি পেলে তাদের আটক করে। পরে তারা ছাগল চুরি করার কথা স্বীকার করে।
এ বিষয়ে ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচল রোধে আমাদের টিম সবসময় হাইওয়ে রাস্তায় টহল দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১টার দিকে ৩টি ছাগল ও একটি সিএনজিসহ ৫ চোর সদস্যকে আটক করেছি। আইনী প্রক্রিয়া শেষে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com