1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

শেরপুরে ইটের আঘাতে প্রান গেল গৃহবধুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪০৮ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনিধি :বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে শেফালী বেগম (৪৮) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে,ঐদিন সকালে উপজেলার বেলঘরিয়া গ্রামে মারধরের শিকার হন তিনি। তিনি একই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের রাজমহর ঠান্ডুর বাড়ির সামনে শেফালী বেগম ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় ধানের চিটা বাতাসে প্রতিবেশি ঠান্ডুর ঘরের ভেতর যায়। এ নিয়ে ঠান্ডুর স্ত্রী রোবি বেগমের সঙ্গে শেফালী বেগমের বাকবিতণ্ডা হয়। পরে রোবি বেগম তার স্বামী ঠান্ডু, ছেলে রফিক, মুস্তাক ও মর্জিনাসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শেফালীর পরিবারের সদস্যদের উপর হামলা করে। এতে দুই পক্ষের ৪ জন আহত হন। সংঘর্ষ চলাকালীন রোবি ইট দিয়ে শেফালীর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার আতাউর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com