1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে হত্যা করেছে : মামুনুল হক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ক্রমাগত মানুষ হত্যা করে শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। তার রাজনৈতিক দর্শন ছিল মানুষকে হত্যা করা।

তিনি বলেন, বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরেছিল। নেতাকর্মীদের হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো বোনকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে ষড়যন্ত্র করছেন দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা তার বাবার মৃত্যুর চূড়ান্ত প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

তিনি বলেন, ৭৫’এর ১৫ আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এ কারণেই শেখ হাসিনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে কীভাবে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায় তার চিন্তা করছিল। প্রতিশোধের অংশ হিসেবেই আওয়ামী লীগের নেতাদের রেখে ভারতে পালিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার পরিবারের কাউকে রাজনীতিতে আনেননি। কারণ দেশের মানুষের ওপর তার কোনো আস্থা ছিল না। তার চিন্তাই ছিল বাংলাদেশের রাজনীতির বারোটা বাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ৫০ বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না।

তিনি আরও বলেন, বাংলাদেশের বুকের ওপর দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেয় শেখ হাসিনা। কারণ সে এই দেশের উন্নতি চায়নি। দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করাই ছিল তার রাজনীতি।

তিনি ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হত্যা এবং ২০১৩ সালে মতিঝিলে ধর্মপ্রাণ মাদ্রাসা ছাত্র হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার দাবি করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাঈফীর সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মূসা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com