1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোদি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মধ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে দৃঢ় সহযোগিতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় মোদি বলেন, আমাদের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে এই উৎসব আমাদের ত্যাগ এবং ভাগাভাগি করে নেওয়ার গুণাবলির কথা স্মরণ করিয়ে দেয়।

বিশেষ করে, আমাদের সমাজের কম ভাগ্যবান সদস্যদের সঙ্গে, যাদের স্বার্থ আমার ও আপনার এবং আমাদের উভয়ের সরকারের কাছেই অগ্রাধিকার পেয়েছে।

তিনি বলেন, এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদার করার অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, যার মাধ্যমে আমরা ক্রমবর্ধমান জটিল এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জিং পরিবেশ থাকা সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পারি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করেন মোদি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com