1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্যারিসে পর্তুগাল যুবলীগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী ও ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের মাঝে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে ৯ নভেম্বর বুধবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্যারিসের রাস্তার দুই পাশে ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো প্যারিসের মহাসড়কটি।

প্রধানমন্ত্রীকে স্বাগত এবং শুভেচ্ছা জানাতে পর্তুগাল যুবলীগের নেতৃবৃন্দের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসী নেতাকর্মীদের উজ্জীবিত করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক সফেদ আশফাক তুহিন।
এ সময় পর্তুগাল যুবলীগ নেতা এবং সাবেক ছাত্রলীগ নেতা অনুপম মেহেদী অনুর নেতৃত্বে প্যারিসে উপস্থিত ছিলেন পর্তুগাল যুবলীগের তানভির আলম জনি, সাঈদ আহমেদ, ফারুক হোসেন মানিক, আকরাম হোসেন ড্যানি, সাইফুল ইসলাম জনি, শরিফুল ইসলাম সজীব, অভিজিৎ ঘোষ, মিথুন মল্লিক, খন্দকার ইউনুস ফাহাদ, এসএম জাহিদুর রহমান, আবির আহমেদ, আবু জাফর লিমন, মো. বাইজিদ হোসাইন, মেহেদি হাসান সুমন, আনোয়ার হোসেন ভূঁইয়া, আশরাফ বাপ্পি, জুবায়ের চৌধুরী, মোহাম্মদ শামস প্রমুখ।

প্যারিসে অবস্থানরত পর্তুগাল যুবলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে স্বাধীনতাবিরোধী বিএনপি, জামায়াত শিবির সহ সকল অপশক্তি রুখে দিতে পর্তুগাল আওয়ামী যুবলীগ সব সময় প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর এই সফর শেষ না হওয়া পর্যন্ত পর্তুগাল যুবলীগের সকল নেতাকর্মী ফ্রান্সেই অবস্থান করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com