1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ কামাল খেলাধুলা ও সংস্কৃতি জগতের নক্ষত্র ছিলেন : রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘শহীদ শেখ কামাল দেশের খেলাধুলা ও সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেছেন, শেখ কামাল পড়াশোনা, সংগীতচর্চা, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টায় স্বাধীনতার পর বন্ধুদের নিয়ে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ এবং আধুনিক সংগীত সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’ প্রতিষ্ঠা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও নাট্যাঙ্গনে শেখ কামাল ছিলেন সুপরিচিত ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

তিনি বলেন, শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির একজন মানুষ। আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে আছেন। ব্যক্তিগত প্রজ্ঞা ও নিজস্ব ক্রীড়া ভাবনায় এ দেশে আধুনিক ফুটবলের পথিকৃৎ তিনি। খেলাধুলার সব শাখায়ই ছিল তার মুনশিয়ানার ছাপ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে তার নির্মম হত্যাকাণ্ডের পর দেশের ক্রীড়াক্ষেত্রের অগ্রযাত্রা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তৃতীয়বারের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, ক্রীড়ানুরাগী, সংস্কৃতিমনা, তারুণ্যদীপ্ত বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন। কীর্তিমান এ তরুণের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বছর থেকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে।

‘এরই ধারাবাহিকতায় এ বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারপ্রাপ্ত সবাইকে ‘আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি’।

আবদুল হামিদ বলেন, এ পুরস্কার ক্রীড়ার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও উৎসাহিত করবে এবং ক্রীড়াক্ষেত্রে চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপতি। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com