1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

শূন্যে হেঁটে ৪৭ মিনিটে এশিয়া থেকে ইউরোপে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জান রুজ, একজন এস্তোনিয়ান স্ল্যাকলাইনার। শূন্যে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়েছেন তিনি ! অবাক লাগলেও ঘটনাটা সত্যি। গত ১৫ জুলাই তুরস্কের শহর ইস্তানবুলের বসফোরাস সেতুতে উপর প্রসারিত একটি দড়িতে চড়ে মহাদেশ অতিক্রম করে ইতিহাস রচনা করেছেন জান রুজ। বসফরাস প্রণালীর ১৬৫ মিটার উপরে দড়ি বেঁধে ১,০৭৪ মিটার দূরত্ব অতিক্রম করেন জান। সেই দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়েছে অনেকেরই।

তুরস্ক এমন একটি দেশ যা প্রধানত পশ্চিম এশিয়ায় অবস্থিত হলেও এর একটি ছোট অংশ দক্ষিণ-পূর্ব ইউরোপে রয়েছে। সেই সীমান্ত এলাকাতেই আকাশে দড়ি বেঁধে খেল দেখান জান। এশিয়ার দিক থেকে সন্ধ্যা ছ’টা থেকে দড়ির উপর হাঁটতে শুরু করেন তিনি। ইউরোপের দিকে যেতে সময় লাগে ৪৭ মিনিট। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে তারের ওপর হার্নেস লাগিয়ে এই অসম্ভব কাজটা সম্ভব করেছেন তিনি। তার অভিজ্ঞতা জানাতে গিয়ে রুজ বলেন, শুধুমাত্র সামনের দিকে তার প্রতিটি পদক্ষেপের ওপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটি তিনি স্বাধন করেছেন। ১ হাজার ৭৪ মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সঙ্কুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি।

এছাড়াও তিনি বলেন, নিচে থেকে আসা গাড়ির আওয়াজ হাঁটার সময় প্রতিকূলতার সৃষ্টি করেছিল ঠিকই তবে তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেতুটি পার করেছেন। উপর থেকে তুরস্কের পুরোনো শহরগুলোর সঙ্গে ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন বলেও জানান রুজ। এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিওটি দেখে মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকদের অনেকেই জানের এই অসমান্য কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই কীর্তিটি তুরস্কের পরিবহন ও অবকাঠামোএবং মহাসড়ক মন্ত্রক দ্বারা সমর্থিত ছিল। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com