1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

শুটিংয়ে গিয়ে কী করে এলেন বুবলী!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ বার দেখা হয়েছে
শুটিংয়ে গিয়ে কী করে এলেন বুবলী!
মাদারীপুরে শুটিং করতে গিয়ে যা হলো বুবলীর

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাপারীর চরে শুটিংয়ে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সেখান থেকে ভক্তদের মধুর স্মৃতি নিয়ে ফিরলেন তিনি। কী এমন করেছিলেন- যাতে এমন অভিজ্ঞতা হলো তার?

জানা গেছে, ১৪ ও ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বুবলী। এবারই প্রথম পুলিশ রূপে পর্দায় আসবেন তিনি। সিনেমায় নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার দিকে বেশ মনযোগী ছিলেন এই অভিনেত্রী।

শুটিংয়ে বুবলীকে পুলিশ কর্মকর্তা হিসেবে দেখে চিনতে পারেননি ভক্তরা। এ প্রসঙ্গে বুবলী বলেন, ভক্তদের এসব ব্যাপার দেখে মজা পেতাম। কোনো কোনো ভক্ত আমাকেই জিজ্ঞাসা করতেন ‘বুবলি কোথায়? আমরা তার সঙ্গে ছবি তুলব।’ শুনে খুব মজা পেতাম। শেষে মাস্ক খুলে তাদের সঙ্গে ছবি তুলেছি। আউটডোরে কতবার যে এমন ঘটনা ঘটেছে!

এ সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক রোশান। তাকে দেখা যাবে একজন ফাইটারের চরিত্রে। অ্যাকশন ঘরানার হওয়ায় সিনেমাটিতে মারামারির দৃশ্যই বেশি। বেশিরভাগ দৃশ্য ছিল ঝুঁকিপূর্ণ।

শেষ লটের শুটিংয়ে যে দৃশ্যের মাধ্যমে ‘রিভেঞ্জ’র ক্যামেরা বন্ধ হয় সে দৃশ্যের জন্য প্রায় দশ বিঘা জমির কাশবনে কিছু কিছু জায়গায় আগুন দেওয়া হয়েছিল। বেশ ঝুঁকি নিয়ে শুটিং করতে হয়েছে। এ প্রসঙ্গে রোশান বলেন, কখনো কখনো বেশ ঝুঁকি নিতে হয়েছে। বেশ কৌশল করে শুটিং করেছি। অনেক সময় গায়ে আগুনের আঁচও লেগেছে। ভয় পেয়েছিলাম শট দিতে।

তিনি আরো বলেন, কাশবন সিনেমাটিতে নতুন একটা মাত্রা দেবে। জমির মালিক ছবির প্রযোজক। তাই সেখানে শুটিং করার সুযোগ পাওয়া গেছে।

রোশান-বুবলী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর, কাজী হায়াৎ, দীপা খন্দকার, মিমি প্রমুখ। আগামী ঈদুল ফিতরে ‘রিভেঞ্জ’ ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন পরিচালক এম.ডি ইকবাল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বুবলী। সেখান থেকেই নতুন সিনেমার খবর দিয়েছেন এ অভিনেত্রী। সিনেমার নাম ‘মায়া-দ্য লাভ’। এতে তিন নায়কের নায়িকা হবেন বুবলী। তারা হলেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান।

চার তারকাকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন জসিম উদ্দীন জাকির। ব্রাদার্স প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্রটিতে কাজ করতে এরই মধ্যে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। তিন নায়কের মধ্যে দুইজনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এর আগে, শুধু রোশানের সঙ্গে কাজ করেছেন এ নায়িকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com