1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

শিরোপা জিতে যা বললেন সাবিনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় সোমবার নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো আঞ্চলিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের এই শিরোপা দেশের জনগণকে উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।

ম্যাচের পর সাবিনা বলেছেন, ‘দেশবাসী দোয়া করছিল এবং গত রাতে (রবিবার) আমি দেখেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আমাকে ট্যাগ করেছিল। তারা বলছিল ট্রফিটা ঘরে নিয়ে আসার জন্য। এই ট্রফি সারাদেশের, সারাদেশের মানুষের। ভালো লাগছে যে, ট্রফিটা নিয়ে যেতে পারছি।’

সাফের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের দলনেতা সাবিনা। পাঁচ ম্যাচ খেলে আট গোল করেছেন তিনি। দুটি হ্যাটট্রিকও আছে তার। একটি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে, অন্যটি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। পাশাপাশি সতীর্থ দিয়ে গোল করিয়েছেন সাবিনা। ফলে আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের সম্মাননাও উঠেছে তার হাতে।

ব্যক্তিগত অর্জন নিয়ে ২৮ বছর বয়সী সাবিনা বলেছেন, ‘আমরা ফেয়ার প্লে ট্রফি জিতেছি। আমি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছি। শিরোপা জেতার পাশাপাশি এটা আমার জন্য অনেক বড় অর্জন। আমি মনে করি, এটা আমার জীবনের সেরা দিন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com