1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

শিরোপা জিতিয়ে যা বললেন স্টোকস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জিতলেন এবং জেতালেন, এমন এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন যা আর কোনো ইংলিশ ক্রিকেটারদের কপালে জোটেনি। বলছি বেন স্টোকসের কথা। যার ঝুলিতে রেকর্ড হয়ে রইলো ২০১৯ ও ২০২২ এর বিশ্বকাপ ট্রফি। কারণ তার হাত ধরেই এ দুই আসরের জয় পায় ইংল্যান্ড।

নিজে ম্যাচ জেতালেও সতীর্থদের সব কৃতিত্ব দিয়েছেন স্টোকস। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘ফাইনালের মঞ্চে যখন আপনি রান তাড়া করবেন… তখন আসলে ম্যাচে এর আগের কষ্টের কথা আপনি হয়তো ভুলে যাবেন। তবে যেভাবে আদিল রশিদ এবং স্যাম কারেন বোলিং করেছেন, আসলে ম্যাচটি তারাই আমাদের জিতিয়ে দিয়েছেন। এটা একটা ট্রিকি উইকেট, এখানে প্রতিপক্ষকে ১৩০ রানের মধ্যে আটকে দেওয়ার জন্য বোলারদের ক্রেডিট দিতেই হবে।’

এই অলরাউন্ডার আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরুর দিকে হার (আয়ারল্যান্ডের বিপক্ষে) আমাদের মাথায় ছিল। তবে আমরা এটিকে পেছনে রেখেই সামনে এগিয়েছি। তবে আয়ারল্যান্ডকে ক্রেডিট দিতে হয় আমাদের হারানোর জন্য। সেরা দল সবসময় ভুল থেকে শিক্ষা নেয়। পরবর্তীতে একই ভুল আর করতে চায় না।আজকের সন্ধ্যা আমাদের জন্য অসাধারণ। বিশ্বকাপের মঞ্চে নিজ দলকে প্রতিনিধিত্ব করা অভাবনীয় অনুভূতি।’

তবে ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন ম্যাচে তিন উইকেট পাওয়া স্যাম কুরান। ম্যাচসেরার পুরষ্কার হাতে নিয়ে কুরান বলেন, ‘আমি মনে করি না আমার এটা পাওয়া উচিত। আমি মনে করি ফাইনালের মঞ্চে স্টোকস যেভাবে খেলেছে, ফিফটি পেয়েছে এবং সে অনেকবার আমাদের জন্য জয় এনে দিয়েছেন। আমি মনে করি তারই এটা পাওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com