1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিন্নাতুল ইসলাম প্রামানিক সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় রাতে বগুড়া সদর থানায় ভুক্তভোগী হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিজে বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জেবুন নেছা।

এসআই জেবুন নেছা জানান, গত ৩ থেকে ৪ বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে শিক্ষক জিন্নাতুলের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই মেয়েকে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে জিন্নাতুল। এছাড়া শিক্ষক জিন্নাতুল ওই মেয়ের নগ্ন ছবি ও ভিডিও তুলে শারীরিক, মানসিক নির্যাতন এবং ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। গত ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ ধর্ষণ করে। এতে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে সন্তান নষ্টের জন্য হুমকি দেয় এবং মারপিট করে। পরে ওই মেয়ে মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় শিক্ষক জিন্নাতুলকে আটক করে পুলিশ। পরে মামলা দায়েরের পর ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শিক্ষককে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com