1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

শাহীনের ইনজুরিতেই আটকে গেলো বাবরদের জয়!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামলো টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দীর্ঘ এক যুগ পর শিরোপা ঘরে তুলে ইংলিশরা। ইংলিশদের কাছে পাকিস্তানের হারে এরইমধ্যে শুরু হয়ে গেছে হিসেবনিকেশ।

কি কারণে পাকিস্তানের এমন হার, সেসব কারণ খুঁজে বের করতে গিয়ে দেখা গেলো তাদের বাজে ব্যাটিং, ফিল্ডিং ও শাহীনের ইনজুরিকেই কারণ হিসেবে দাঁড় করানো যায়।

ম্যাচশেষে অধিনায়ক বাবর আজমও সেটা স্বীকার করলেন, তিনি বলেন, ‘আমরা ২০ রান কম করেছি। শেষ ওভার পর্যন্ত লড়াই অবিশ্বাস্য ছিল। আমাদের বোলিং অন্যতম সেরা, কিন্তু দুর্ভাগ্যবশত শাহীনের ইনজুরির কারণে আমাদের আলাদা ফল হয়েছে, কিন্তু এটা খেলারই অংশ।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের এই পেসারকে। ম্যাচের ১৫.১ ওভারের সময় বল করতে গিয়ে তীব্র চোট অনুভূত হয় তার। যার কারণে তাকে মাঠের বাইরেই চলে যেতে হয়।

ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়েই মূলত পায়ে ব্যাথার শিকার হন আফ্রিদি। এরপরে কিছুক্ষণ মাঠের সাইডলাইনে বিশ্রাম নেন তারকা এ পেসার। বিশ্রাম শেষে আবারো বল হাতে মাঠে ফিরেন তিনি। নতুন করে মাঠে ফিরে মাত্র এক বল করার পরেই আর ব্যাথার কারণে বল করতে না পেরে মাঠ ছাড়েন তিনি।

মাঠে শাহীনের অনুপস্থিতি অবশ্য বেশ ভুগিয়েছে পাকিস্তানকে। কারণ তার পরিবর্তে বল করে এসে ওই ওভারে্র ৫ বলে ১৩ রান দিয়ে ফেলেন ইফতিখার আহমেদ। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাবর আজমের দল।

আফ্রিদির ইনজুরির সর্বশেষ অবস্থা এখনো জানা যায় নি। তবে চোটের পর আর মাঠে ফিরতে পারেননি তারকা এই পেসার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com