1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

শারীরিক শিক্ষায় লুকিয়ে আছে নেতৃত্ব ও নৈতিকতার পাঠ: পটুয়াখালী ভার্সিটির ভিসি —-প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি : বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে নবিপিএড ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় বরিশাল সদর উপজেলার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়
প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“শারীরিক শিক্ষা কেবল শরীরকে সুস্থ রাখার অনুশীলন নয়; এটি মানবিকতা, নেতৃত্ব, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার এক জীবন্ত পাঠশালা। শিক্ষা তখনই পরিপূর্ণতা পায়, যখন দেহের শক্তি ও মনের পবিত্রতা একে অপরের পরিপূরক হয়। শিক্ষায় দেহ–মনের এই ভারসাম্যই ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ এবং জাতীয় অগ্রগতির মূল চাবিকাঠি।” তিনি আরও বলেন,“একজন প্রকৃত শারীরিক শিক্ষাবিদ শুধু ক্রীড়াঙ্গনের সাফল্য নয়, সমাজে নৈতিকতা ও অনুপ্রেরণার বাতিঘর হিসেবে ভূমিকা রাখেন। ভবিষ্যতের শিক্ষক হিসেবে তোমাদের দায়িত্ব হবে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও মানবিকতার চেতনায় নিজেকে গড়ে তোলা। কারণ, একজন শিক্ষকের প্রভাব শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়—তা ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে।”ভিসি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন,“জ্ঞানচর্চার পাশাপাশি চারিত্রিক গুণাবলি, দলীয় চেতনা ও নৈতিক সাহস গড়ে তুলতে হবে। খেলাধুলা যেমন শরীরকে শক্তিশালী করে, তেমনি সততা ও দায়িত্ববোধই তোমাদের চরিত্রকে মহৎ করে তুলবে। তোমরাই হবে আগামী দিনের সৎ, যোগ্য ও অনুকরণীয় শিক্ষক।”অনুষ্ঠানে বরিশাল জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম, কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিণত হয় নবীনদের অনুপ্রেরণা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করার এক প্রাণবন্ত সমাবেশে।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com