1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

শামীম ওসমানকে ‘মিথ্যাবাদী’ বললেন নাসিক মেয়র আইভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আপনার দিন শেষ। আপনার মিথ্যাবাদিতা, নাটক, হঠকারিতা আমরা সকলেই জানি।

সোমবার (০৭ মার্চ) বিকেলে ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে শহরের দেওভোগে শেখ রাসেল নগর পার্কে আয়োজিত শিশু সমাবেশে মেয়র আইভী এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, ত্বকী হত্যার বিচার চাওয়ার নাটক বাদ দিয়ে যদি সত্যি সত্যি মুসলমান হয়ে থাকেন, শ্মশান-কবরস্থানের নাটক বন্ধ করেন। আপনি জানেন কারা হত্যা করেছে। সৎ সাহস থাকলে সে হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন আমি বুঝব আপনি বাংলাদেশের কত বড় নেতা।

আইভী আরও বলেন, আপনার দিন অনেক ছোট হয়ে এসেছে। আপনি নিজেও বুঝতে পারেন আপনার পায়ের তলার মাটি নেই। সর্বক্ষণ চিন্তায় থাকেন কীভাবে মানুষকে বিপদে ফেলবেন। আপনি ছাত্র-সমাজকে ক্ষ্যাপাতে চাচ্ছেন। তোলারাম কলেজে ছাত্রদের বলেন আপনি জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছেন। আপনি তো ভীতু মানুষ, যখন তখন দেশ ছেড়ে চলে যান। দেশের বাইরে শত শত কোটি টাকা পাচার করেছেন, সব জায়গায় বাড়িঘর করেছেন। আবারো চলে যাবেন।

তিনি বলেন, মার্চ মাস এলেই আপনাদের পরিবারের ট্রেডিশন হয়ে গেছে কোনো না কোনোভাবে নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখানো। নারায়ণগঞ্জের কেউ আপনাকে ভয় পায় না, একজন পথচারীও আপনাকে ভয় পায় না। এক লাখ, দুই লাখ মানুষের কাহিনী আর বলবেন না। এক আইভীকেই আপনি ঠেক দিতে পারেন না, লক্ষ্য লোক ঠেক দেবেন কোথা থেকে।

আইভী বলেন, আমি একজন নারী, আমাকেই সব সময় ভয়ে থাকেন। সর্বক্ষণ এই চিন্তায় থাকেন আইভী কী করল। এটা না করে যদি আপনার এলাকার মানুষের উন্নয়নে সময় দিতেন তাহলে বহু মানুষ উপকৃত হত। নারায়ণগঞ্জের নারীরা অত্যন্ত সাহসী, তারা আপনাকে ভয় পায় না।

এ সময় আইভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, আপনি জানেন কাকে কখন কি করতে হবে। আপনার কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আমাদের সন্তানের হত্যার বিচার করুন।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শিল্পী জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com