1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল রাখলে যা করবে এনসিপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বহাল রাখলে অনাস্থা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১ অক্টোবর) বিকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা ছিল না বলেই আমরা চেয়েছি। আমরা মনে করি, কোনো চাপে নির্বাচন কমিশন এই স্বেচ্ছাচার ও বৈষম্যমূলক আচরণ করছে।

তিনি বলেন, আমরা যাত্রা শুরু করেছি এক বছর হলো। তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর মাথাব্যথা। এই মার্কার চাপটাই নিতে পারছে না। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে যদি স্বাধীন একটি প্রতিষ্ঠান এমন স্বেচ্ছাচার করে তাহলে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা যদি এটি বহাল রাখে তাহলে আমরা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে অনাস্থা প্রকাশ করব।

সারজিস বলেন, জুলাই অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের রাজপথে নামতে হয়, এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যর্থতা। তিনি যদি এত রক্ত, এত ত্যাগ, প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, তাহলে একটা কথাই বলব, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে এনসিপির এ মুখ্য সংগঠক বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার প্রশ্নে আপসহীন। দেশের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে খুনি হাসিনার নাম লেখা হয়ে গেছে। যারা সরকারের সুবিধাভোগী তারা এ কথা ভুলে যেতে পারে। তবে যে মা তার সন্তানের লাশ ছুয়েছেন, তিনি যত দিন ভুলবেন না, তত দিন আমরাও ভুলব না। ভুলতে দেবও না। এই বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি চলবে না। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে, এটা ছাড়া অন্য কোনো অপশন নেই।

সোমবার থেকে সারজিস পঞ্চগড়-১ আসনের উপজেলাগুলোর বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শন করছেন এবং দলের পক্ষ থেকে অর্থ সহায়তা করছেন। বুধবার বিকালে তার নিজ উপজেলা আটোয়ারীতে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন তিনি। তার সঙ্গে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com